২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!!

০৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। পাশে-৩ থানার বিএনপির নেতাকর্মীগণ।

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার মুশরীভূজা ইআ স্কুল এণ্ড কলেজ মাঠে বিকেল ৪টায় (৫ ডিসেম্বর ২০২৫) শুক্রবার অনুষ্ঠিত হয়।

দোয়া-খায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদসহ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।

পরে বিএনপি নেতাকর্মীদের প্রিয় মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, শিক্ষক মাওলানা মোঃ হেদায়েতুল ইসলাম।

বাদ মাগরিব মুশরীভূজা বাজার, আলীমোড় ও আদাতলা বাজারে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন ও তার ৩ থানার বিএনপির নেতাকর্মী নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news