০৮ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ভোলাহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

০৭ নভেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনসহ নেতৃবৃন্দ। পাশে-তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালির দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলায় অবস্থিত উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আনোয়ার।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ দুরুল হুদা, বিএনপি নেতা মোঃ ইসমাইল উকিল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ঠিকাদার মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হক সানির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল রানা, ছাত্রনেতা মোঃ শাকিব আল হাসান, মোঃ কৌশিক শাহসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি সন্ন্যাসীতলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে।

Related Article