১৩ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

১২ Jul, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে কৃতিত্বর জন্য শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি। পাশে-অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা তাদের নিজস্ব মিলনায়তনে রোববার (১২ জুলাই ২০২৬)  সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মোঃ রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।

"তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এ শ্লোগানকে কেন্দ্র করে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন পর্যায়ের পরিবার কল্যাণে নিয়োজিত কর্মীদের শ্রেষ্ঠত্ব অর্জণের জন্য ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

 

Related Article