২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাটে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত!!

২৩ মার্চ, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে একমাত্র বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব (৬০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও অনুষ্ঠানের বিভিন্ন চিত্র।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব (৬০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান সোমবার সকাল ১০টা হতে দিনব্যাপী (২৩ মার্চ ২০২৬) বড়গাছী মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়।

দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান।

বিশেষ অতিথি অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মোঃ হাসান তারেক, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড: মোঃ আব্দুস সামাদ, থানা অফিসার মোঃ একরামুল হোসাইন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ কোহিনুর আলম টুনু মিঞা, মোঃ মহিউদ্দীন সোনা মিঞা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠান ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী বড়গাছী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বিদ্যালয়টির বিভিন্ন স্মৃতিচারণ করে তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের শিক্ষার্থী নাতিজা সানি শ্রাবণী ও ১৯৬৬ সালের প্রতিষ্ঠাকালীন ১ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল মান্নান উভয়কে গৌরবময় ৬০ বছর হীরক জয়ন্তী পূর্তি উদযাপন উপলক্ষ্যে সম্মাননা স্মারক মোঃ রবিউল করিম মিঠুর সৌজন্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিল্পী-কলাকৌশলীদের মাধ্যমে উপস্থিত অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের উপহার দেয়া হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good