০৯ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!

০৯ Jul, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠান লটারীর মাধ্যমে সম্পন্ন হওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যান্যদের দৃশ্য।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের পরিচালনা রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস) নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উন্মুক্ত ও স্বচ্ছ লটারী প্রক্রিয়ার মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ২টি_দলদলী ইউনিয়নে ৫ জন ও জামবাড়িয়া ইউনিয়নে ৬ মোট ১১ জন নারী কর্মী নির্বাচন করা হয়। নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন ভোলাহাট উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ আছহাবুর রহমান ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফাহাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তোহিদুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বাবু আলী, জামায়াত নেতা মোঃ আনোয়ার হোসেন জুয়েল। এছাড়াও সাংবাদিক, এলসিএস সুপারভাইজার, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Article