১৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

১৬ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠানের একাংশ।

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও এলক্ষ্যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১৬ আগষ্ট ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগষ্ট '২৬) পর্যন্ত  যথাযথভাবে উদযাপনে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের পরে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল  মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মোঃ একরামুল হক, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ শামিম হোসাইন।

"রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলার মৎস্যচাষীদের মাছচাষের সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার প্রদাণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news