১৮ ডিসেম্বর, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে প্রধান অতিথি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের দৃশ্য।
ভোলাহাট উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
এলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে র্যালী ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভোলাহাট উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার বুলবুল আহমেদ।
র্যালিতে সরকারি, বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি মিলনায়তনে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, দক্ষ হয়ে ও ভাষা শিখে বিদেশ গেলে বেশি ইনকাম করা যায়, পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে যেন আমরা কেউ দালালের খপ্পরে না পড়ি। অনেকেই দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশ গিয়ে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েন ।
তিনি আরো বলেন, বিদেশে কষ্টার্জিত অর্থ আমরা যেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করি।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Good news
Good