১৬ Jul, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যান্যদের একাংশ।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলাহাট মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান এবং ৩নং দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু।
অনুষ্ঠানে মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী ও মোঃ তৈমুর হোসেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল হেলালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতি, মাদক, বৈষম্য ও কোটা-ভিত্তিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।