০৯ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি / সারাদেশ

ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত

০৮ এপ্রিল, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ।

 

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায় 
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ,

আরডিও মোঃ সবুজ আলী, সসাজসেবা কর্মকর্তা মোঃ নানিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা একাউন্টস কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 

কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে  উপকরণ হিসেবে বিতরণ করা হয়
🔹 গ্রীষ্মকালীন মুগ (৪০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ৫ কেজি।
🔹 গ্রীষ্মকালীন তিল(৫০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ১ কেজি।
🔹 আউশ ধান (৪০০০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ ৫ কেজি।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
 

উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good