০৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ!!

০৯ নভেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণে বক্তব্য রাখছেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মখলেসুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় গোহালবাড়ীহাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের মরহুম মজিবর রহমান চেয়ারম্যানের সুপুত্র, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানী বিশিষ্ট ব্যবসায়ী প্রেসিডেন্ট পয়েন্টার সু লিমিটেড ইয়ামা গুচি রিয়োজি (Mr. Yamaguchi Ryoji), President-Pointer Shoe LTD. জাপানী ব্যবসায়ী ইয়োশিয়াকি শিমা (Mr. Yoshiaki Shima) ও প্রধান অতিথি সহোদর ভাই মোঃ মুশফিকুর রহমান লাকি।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মুনসুর আলী, ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আহশান আলী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ব্যাগ ও ছাতী প্রধান ও বিশেষ অতিথিদ্বয় তাদের হাতে তুলে দেন। সে সাথে প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিদের ক্রেষ্ট প্রদাণ করা হয়।

Related Article