১৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!!

১৪ মার্চ, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সভাপতি সেক্রেটারীসহ ৫০জন সদস্য। পরিষ্কার কাজে নিয়োজিত ছিলেন ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার ও অন্যান্য সদস্যদের একাংশ।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

ভোলাহাটে সরকারী রাস্তার পাশে থাকা প্রায় ৭/৮'শ মিটার পচা-দুর্গন্ধযুক্ত ময়লা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সভাপতি সেক্রেটারী ও সদস্যগণ।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টা হতে দিনব্যাপী সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত রাস্তার ধারে ড্রেনের মধ্যে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালিত হয়।

এ সময় ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার, সেক্রেটারী মোঃ হাফিজুর রহমানসহ ৬০ জন সদস্য তাদের ক্লাবের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে উপস্থিত থেকে এ ড্রেনের ময়লা-আবর্জনা পরিস্কারের কাজ পরিচালিত হয়।

এ ব্যাপারে মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার বলেন, আমরা এ ক্লাবের স্থানীয় ৬০ জন সদস্য এলাকা ও ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে গত ২০০৭ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করেছি।

পরে তার বাস্তব রূপরেখার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালে ক্লাবটিকে সরকারীভাবে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে রেজিষ্ট্রেশন করে অধ্যাবধি এর কার্যক্রম চলছে। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা, গরীব-অসহায়দের আর্থিক সহায়তাসহ কৃষিকাজের আরো অগ্রতির জন্য কৃষকদের সার্বিক সহযোগিতার কাজ করে আসছি। ক্লাবটি একাজগুলি সামনের দিনগুলিতে আরো তরান্বিত করবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, ক্লাবটিকে আরো একধাপ এগিয়ে নিতে বর্তমান সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দিলে ক্লাবটির সাথে জড়িত সকল সদস্যরা সমাজে ঘটে যাওয়া নানামুখি অসামাজিক কার্যকলাপে জড়িতদের সচেতনতামূলক প্রোগ্রামসহ প্রত্যন্ত গ্রামগঞ্জের দূর্গতির সুব্যবস্থা করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। 

তিনি আগামী ২৭ রমজানে স্থানীয় গরীব-অসহায় ১'শ জন পরিবারের মাঝে ঈদসামগ্রী, পরিবারের বিভিন্ন সমস্যাজনিত কারণে আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ প্রদাণ করা হবে যা আগেও এর চালু ছিল এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ়চিত্তে ব্যক্ত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good