০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা

ভোলাহাটে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত!!

২৯ নভেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। পাশে-বিশেষ অতিথি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীর দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলের দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় ফুটানীবাজার স্পোর্টিং ক্লাব বনাম ফুটানীবাজার তরুণ সংঘ।

ভোলাহাট নিউ স্পোর্টস একাডেমী আয়োজিত চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।

প্রধান পৃষ্পপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু,
যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ।

চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট খেলায় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা ও মোঃ আকিল হোসেনের ধারাবর্ণনায় দুটি দলের মধ্যে ফুটানীবাজার তরুণ সংঘ দল বিজয়ী হয়।

Related Article