০৯ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

১৬ বছর উন্নয়ন বঞ্চিত মান্দা: পরিবর্তনের ডাক -আব্দুর রাকিবের

০৮ ফেব্রুয়ারী, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় আব্দুর রাকিব

নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব বলেছেন, গত ১৬ বছর ধরে মান্দা উপজেলা পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবর্তনের জন্য জনগণের রায় প্রয়োজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাকিব বলেন, নির্বাচিত হলে দলীয় দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো কমিটি দখল চলবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তিনি স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপনের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর, আধুনিক ডাকবাংলো নির্মাণ এবং প্রয়োজনীয় সেতু ও সড়ক উন্নয়ন করা হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও পাটজাত শিল্প গড়ে তোলার কথাও জানান তিনি।

ভোট প্রার্থনা করে জামায়াত প্রার্থী বলেন, জনগণের সমর্থন পেলে মান্দার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good