২১ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

আইসিজে রায় ইতিবাচক, দুই বছরে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি জামায়াত আমিরের

২০ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে দেওয়া রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি নির্ধারিত দুই বছরের সময়সীমার মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছি। দুই বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।’


 

Related Article