২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

‘আমরা কোনো পক্ষ না আমরা নিরপক্ষ’মির্জাপুরে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

২২ জানুয়ারী, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে ত্রয়োদশ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক

 ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আজমুল হক বলেছেন‘ আমরা কোনো পক্ষ না আমরা নিরপক্ষ’। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে ত্রতোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন।
সকাল দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। এসময় আরও বক্তব্য রাখেন নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার তারেক আজিজ, মির্জাপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, গণমাধ্যম প্রতিনিধিসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার  বলেন, ‘ভোটের পরে আপনি ভোট গুনে বাড়ি যাবেন আবার না  আপনার সন্তান আপনাকে প্রশ্ন করতে না পারে আবার আকাম-কুকাম করে আসলা’। এবার রাস্ট্র চাইতেছে ভোটটা ভাল হবে। ভাল করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে’। তিনি আরও বলেন, আমরা চাই সবাই মিলে ভাল থাকি। ১২ ফেব্রয়ারির নির্বাচন সুন্দর ভাবে করার জন্য তিনি কর্মকর্তাসহ সবাইকে কাজ করার আহবান জানান।

Related Article