১৬ অগাস্ট, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: মিছিলে মিছিলে মুখরিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলিয়াবাদ জল্লা গোলচত্বরে শনিবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নবীনগর উপজেলা শাখার ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপজেলা শাখার সভাপতি কমরেড মোঃ ইসহাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহীন খানের সঞ্চালনায়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এডঃ সৈয়দ মোঃ জামাল, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম ও গাজীপুর জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক নবীনগরের কৃতি সন্তান এডঃ জিয়াউল কবির খোকন, কমরেড আসমা খানম, উপজেলা সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মালেক।
বিপ্লবী সংগঠনের সম্মেলনের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নবীনগর উপজেলা শাখার সদস্য অজয় মুখার্জির নেতৃত্বে শিল্পী বৃন্দ জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন করেন।
Good news
Good