০৬ মে, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত।
সুনামগঞ্জের ছাতকে প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল-এর অর্থায়নে এবং সিআইপিআরবি’র কারিগরি সহযোগিতয় অনুষ্ঠিত অবহিত করণ সভায় ছাতক উপজেলায় ফিস্টুলা শনাক্তকরণ ও চিকিৎসা ক্যাম্পেইন সফল করার লক্ষ্য বিস্তারিত আলোচনা করা হয়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিনের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফিস্টুলা প্রতিরোধ, আক্রান্ত রোগী শনাক্তকরণ, মানসম্মত চিকিৎসা এবং রেফারেল কার্যক্রম জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— ‘ঝাপাইগো’ বাংলাদেশের জেলা এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. পূজা সাহা, সিআইপিআরবি’র জেলা ফিস্টুলা ও এমপিডিএসআর কো-অর্ডিনেটর রিনা আক্তার এবং মোঃ শাখাওয়াত হোসেন খান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শক অনিতা রাণী দাস,টিএলসিএ কামরুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডা. নুসরাত আরিফিন বলেন মহিলারা এ রোগ নিয়ে লজ্জার কোন বিষয় নয়।প্রসবজনিত ফিস্টুলা একটি অত্যন্ত কষ্টদায়ক সমস্যা।
আমাদের সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই ব্যাধি নির্মূল করতে হবে। বিশেষ করে ছাতক উপজেলায় যে ক্যাম্পেইন শুরু হয়েছে তা সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।রোগী দের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
Good news
Good