২২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করায় সুনামগঞ্জের শ্রেষ্ট ওসি মিজানুর রহমান নির্বাচিত

২১ সেপ্টেম্বর, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করায় সুনামগঞ্জের শ্রেষ্ট ওসি ছাতক থানার মিজানুর রহমান নির্বাচিত

নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করায় সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার  মিজানুর নির্বাচিত।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা, উদ্ধার অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময়ে মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা এবং চোরাই পণ্য উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান এ সম্মাননা পেলেন। তার এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
২১-০৯-২০২৬
০১৭১৪৪২৮৭২৫ 


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news