১৯ Jun, ২০২৬
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণ সনদ প্রদান
বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ১৮ই জুন ২০২৬ খ্রী: রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন, মানব-বন্যপ্রাণী দ্বন্দ্ব নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে রাজশাহী বার্ড অ্যাসোসিয়েশন (RBA)-এর প্রতিনিধি হিসেবে লাবিব আবরার সনেট উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ কর্মসূচিকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
Good news
Good