২৫ সেপ্টেম্বর, ২০২৬
জহিরুল ইসলাম,
ছবি: রত্না আক্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আসন্ন ১৭ নম্বর বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন রত্না আক্তার।
রত্না আক্তার বড়িকান্দি ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে,প্রার্থিতা ঘোষণার পর রত্না আক্তার এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা কামনা করেছেন।আমি রত্না আক্তার। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।
“করব কাজ, গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে আমাদের এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই,আমাদের ওয়ার্ডের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই,বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের সমস্যা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।আমি মনে করি, উন্নয়ন শুধু রাস্তা,ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়,মানুষের অধিকার, সম্মান, নিরাপত্তা ও সুন্দর জীবন নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ,আমি নির্বাচিত হলে দল,মত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব,আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই,আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলি,তিনি নির্বাচিত হলে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন,এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে।
Good news
Good
wonderful news