২৩ নভেম্বর, ২০২২
মোঃ শামীম হোসাইন,
ছবি: বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
১৯৯৯ সালের ১৫ নভেম্বর যে ভোট চুরি হয়েছিল তার চেয়ে বেশি ভোট চুরি হয়েছে ২০১৮ সালে। এখন আর আমি ৯৯ সালের ভোট চুরির কথা বলতে চাই না।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ডাকবাংলো চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ কথা বলেন।
এ সময় তিনি নির্বাচন কমিশনার প্রসঙ্গে বলেন, আবু হেনা মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার ছিলেন। আর বর্তমান যারা নির্বাচন কমিশনার তারা হলেন মেয়েও না ছেলেও না। মেরুদণ্ডহীন তৃতীয় লিঙ্গের লোক।
১৯৯৯ সালের ১৫ নভেম্বর (টাঙ্গাইল-৮) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে সরকার জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদে সখীপুরে জনসভা করে কৃষক শ্রমিক জনতা লীগ।
এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কয়েক দিন যাবত শুনছি বন বিভাগ নোটিশ দিয়েছে বাড়িঘর ছেড়ে দিতে হবে। এ সব জমিতে রয়েছে মা-বাবার কবর, বাড়ি-ঘর ও ফসল আবাদের জায়গা।
তিনি বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এক ইঞ্চি জমির মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায় তাহলে আমাকে খবর দিবেন। তাদের (বন বিভাগের লোক) সখীপুর থেকে বের করে দেয়া হবে। আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার (লাল), টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, দুলাল মাস্টার, দেলোয়ার হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন।
Good news
Good
wonderful news