২১ অগাস্ট, ২০২৬
সাকির আমিন,
ছবি: ব্যারিষ্টার আবিদুর রহমান শাহী দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান
ব্যারিষ্টার আবিদুর রহমান শাহী দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার হাজী নিজাম উদ্দিনের ছেলে ব্যারিষ্টার আবিদুর রহমান শাহী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
স্বপ্ন ছিল একদিন লক্ষ্য পৌছানো। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হলবন শহরে বসবাস করে সোয়ান সেয়া ইউনিভার্সিটি থেকে ২০২৪ সালে এলএল বি ডিগ্রি অর্জন করেন।
তার এ ডিগ্রি অর্জনের পেছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল। দেশের মানুষের কল্যাণে কাজ করা।তিনি আইন পেশায় পেশাগত দক্ষতা বাড়াতে ও প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে বিপিপি ইউনিভার্সিটি থেকে চলতি বছরে বার ট্রেনিং কোর্স (বিটিসি) সফলতার সাথে সম্পন্ন করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ঐতিহ্য বাহী ও মর্যাদা সম্পন্ন ইন অফ কোর্ট লিন কলিন্স ইন এর সদস্য পদ লাভ করেন।
এ ছাড়া তিনি বাংলাদেশে অবস্থান কালে ২০২১ সালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ও সমান ডিগ্রি অর্জন করেন।
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী নিজাম উদ্দিনের ছেলে এবং ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর ভাতিজা ব্যারিষ্টার আবিদুর রহমান শাহী বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন করেন।
Good news
Good
wonderful news