০৮ Jun, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর শহর পরিচ্ছন্ন রাখতে গৃহস্থালির ময়লা সংগ্রহ কাজের উদ্বোধন
ছাতক পৌর শহর পরিচ্ছন্ন রাখতে গৃহস্থালির ময়লা সংগ্রহ কাজের উদ্বোধন।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের রাস্তা ঘাট ও বাসা বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসা বাড়ির লোকজনের সাথে আলাপ আলোচনা করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে পৌর সভা কতৃক গৃহস্থালির ময়লা আর্বজনা সংগ্রহ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। সোমবার দুপুরে শহরের ৬ ও ৭ নং ওয়ার্ডে মহাপ্রভূর আখড়া ও চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে ময়লা সংগ্রহ কাজ শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, পৌর সভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়,সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই কালা মিয়া, পৌর সভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্য সহকারী জুয়েল রায়,সুব্রত হালদার,মন্ডলী ভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর,বাবুল পাল,শামীম আহমদ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মহি উদ্দিন বলেন আপনার শহর পরিচ্ছন্ন রাখতে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে। পৌর সভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ময়লা সংগ্রহ কাজ দেশের অন্যান্য উন্নত শহর গুলোতে চলমান আছে। আমরা ছাতক শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নিয়েছি।আপনাদের সকলের প্রচেষ্টায় এ কাজকে আরও এগিয়ে নিতে হবে।
Good news
Good