১৮ সেপ্টেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর সভার ১ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক নিবন্ধনের অতিরিক্ত দ্বায়িত্ব পেলেন কাজী মাওলানা আমিনুল ইসলাম
ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক নিবন্ধনের অতিরিক্ত দায়িত্ব পেলেন কাজী মাওলানা আমিনুল ইসলাম।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের (ফকিরটিলা ও আংশিক সিসিএফ) মুসলিম নিকাহ ও তালাক নিবন্ধনের রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বর্তমান ২ নং নোয়ারাই ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা আমিনুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার জনাব মুস্তাফিজ আহমেদ কর্তৃক জারিকৃত আদেশের মাধ্যমে তাকে ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের মুসলিম নিকাহ ও তালাক নিবন্ধনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের জারিকৃত আদেশ অনুযায়ী, কাজী মাওলানা আমিনুল ইসলাম নির্ধারিত এই এলাকার মুসলিম নিকাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন।
Good news
Good
wonderful news