২১ অগাস্ট, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে কৃষক দের মধ্যে কর্মশালা।
ছাতকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে কৃষকদের মধ্যে কর্মশালা
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে ৬০ জন কৃষকের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুম ও বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
প্রশিক্ষণার্থীদের মধ্যে শেখানো হয়—লেবুজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, ড্রাগন ও আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি, গ্রীষ্মকালীন টমেটো, বেগুন ও মরিচের আধুনিক উৎপাদন, সরিষা, সূর্যমুখী, তিল ও চিনাবাদাম চাষ। এছাড়া উচ্চমূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, পেঁপে, পেয়ারা ও তরমুজ উৎপাদনের কলাকৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
Good news
Good