১৪ অগাস্ট, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ গ্রেপ্তার
ছাতকে আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ গ্রেপ্তার।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য এবং বাতির কান্দি -পাটি ভাগ সমবায় সমিতির সভাপতি লোকমান আহমদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে বাতির কান্দি গ্রামের নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লোকমান আহমদ নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে যুবলীগ নেতা লোকমান আহমদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫১ ধারায় মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর লোকমান আহমদকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সে বিদ্যূতের বিষয়ে মানববন্ধন করে নাশকতা করার পায়তারা করছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে ভোর রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমরা তার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
Good news
Good
wonderful news