২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে গণভোটের প্রচারনা উপলক্ষে উপজেলা প্রশাসনের র‍্যালি

১৯ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে গণ ভোটের প্রচারনা উপলক্ষে উপজেলা প্রশাসনের র‍্যালি

ছাতকে গণভোটের প্রচারনা উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারনা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহর পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে র‍্যালি পরবর্তী বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন দেশের চাবি আপনার হাতে।বৈষম্য হীন নতুন বাংলাদেশ গড়তে হলে। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। গণভোট কোন টেকনোক্র্যাটিক প্রক্রিয়া নয়,এটি সরাসরি জনগনের মতামত জানার একটি গণতান্ত্রিক মাধ্যম। গণ ভোট কি ও কেন এবিষয়ে পাড়া মহল্লায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। আগামী দিনে দেশ কিভাবে চলবে তা গণ ভোটের মাধ্যমে নির্ধারন করতে হবে। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, দোলার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন  শিক্ষক কামাল উদ্দিন, হেলালুল ইসলাম, অমরেশ সরকার সঞ্জু,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, জীতেন বর্মন, কমলেশ চক্রবর্তী অপু প্রমূখ।


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good