২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ

২৩ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ।

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ। 

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সাক্ষাৎ করে  ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রোববার রাত ১০টার দিকে ছাতক পৌরশহরের বাগবাড়িস্থ তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এমপি মিলন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা  জ্ঞাপন করেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইনকিলাব'র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট'র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব, দৈনিক মানবকণ্ঠ'র ছাতক প্রতিনিধি মো. খালেদ মিয়া, 

আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি  এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রটারি সাকির আমিন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব এবং নিউ এজের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক আমার সংবাদের ছাতক প্রতিনিধি মোশাহিদ আলী, এশিয়ান টেলিভিশনের সিলেট পশ্চিম অঞ্চলের প্রতিনিধি আশফাকুর রহমান সায়েম, সাংবাদিক জে আলম, 

দৈনিক দেশবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, সিলেট তথ্যানুসন্ধানের সহ-বার্তা সম্পাদক পাপলু মিয়া, ফেইসবুক পেইজ এলপি নিউজের লোকমান হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সদস্য রাসেল তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন শাহী,

উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, দিলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ সহ উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়া সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সাক্ষাৎ শেষে কোর্টরোডস্থ ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সকল সাংবাদিক বৃন্দ। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good