২৬ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত

২৫ Jun, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত

ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত।
ছাতক প্রতিনিধি
 

সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত অবহিত করণ সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.  তৌফিক আহমদ, ডা.শরিফ, পরিবার পরিকল্পনা নিভাগের শহিদুল ইসলাম প্রমূখ।

অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন সকলের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে হবে। সচেতন নাগরিক দের এগিয়ে আসা অতলান্ত প্রয়োজন।

৬ মাস থেকে ৫ বছরের শিশু দের অভিভাবক গণ গুরুত্ব সহকারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এগিয়ে আসতে হবে। তবেই সরকারের এ কর্মসূচী পুরোপুরি ভাবে বাস্তবায়ন হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good