২৩ সেপ্টেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও কর্মকর্তা দের সাথে মতবিনিময় সভা
ছাতকে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলা ও কর্মকর্তা দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে মেলার উদ্বোধন ঘোষণা করেন ছাতক - দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পরে তিনি মেলার স্টল গুলো ঘুরে দেখেন। মেলা উদ্বোধন শেষে হল রুমে উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, আশরাফুল হক,মিল্লত হোসেন। মেলা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাস,উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছু,যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা যুব দল নেতা শামছু রহমান বাবুল প্রমূখ।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
২৩-০৯-২০২৬
০১৭১৪৪২৮৭২৫
Good news
Good
wonderful news