০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে কৃষক দের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষন সম্পন্ন

০৬ সেপ্টেম্বর, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে কৃষক দের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষন সম্পন্ন

ছাতকে কৃষক দের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষন সম্পন্ন।
ছাতক প্রতিনিধি
 

সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক দের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন হল রুমে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ির কৃষি বিভাগের পরিচালক রওশন আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জের উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুহরাব হোসেন।  অনুষ্ঠানে বক্তারা বলেন সিলেট অঞ্চলের কৃষক দের আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে সহজে কৃষি কাজ রপ্ত করতে সরকারের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে।

আগামী দিনে সকল কৃষক দের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তবেই কৃষকরা এগিয়ে যাবে। সকলের সহযোগিতায়  কৃষক দের মধ্যে উৎসাহ গড়ে তুলতে হবে। কৃষকরা এগিয়ে গেলে নিরাপদ খাদ্য বা ফসল উৎপাদন করা সম্ভব হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news