১০ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে পল্লী বন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
ছাতকে পল্লী বন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টস্থ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জুম্মা নামাজ পরবর্তী মিলাদ মাহফিলে মুসল্লী দের দোয়া চেয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক - দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টি মনোনীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী ও মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী আসগর খান।
উপস্থিত ছিলেন প্রাক্তন ইমাম ও খতিব কারি মাওলানা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বিশিষ্ট মূরব্বি আবুল হায়াৎ প্রমূখ।মিলাদ মাহফিলে মুসল্লী দের উদ্দেশ্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন ধর্ম ভিরু ও ন্যায়পরায়ন লোক। তিনি সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য মানুষকে উদ্ভুদ্ধ করেছেন। তার শাসনামলে রাষ্ট্র ধর্ম ইসলাম সহ মসজিদ ও ধর্মীও প্রতিষ্টান গুলোর বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন।
রবিবারের পরিবর্তে শুক্রবার সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলেন। যোগাযোগ ব্যবস্থা সহ দেশের সকল উন্নয়ন মূলক কাজ তার হাতেই অগ্রাধিকার ভিত্তিতে হয়েছে। তিনিই আমাকে একদিন লাঙ্গল প্রতীক হাতে দিয়ে বলেছিলেন মানুষের কল্যাণে কাজ করতে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
Good news
Good