১২ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী জহির হোসেনের সংবাদ সম্মেলন

১১ Jun, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী জহির হোসেনের সংবাদ সম্মেলন

ছাতকে  প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী জহির হোসেনের সংবাদ সম্মেলন।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হোসেনের উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ কুমকুম ফ্যাশনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী জহির হোসেনের পক্ষে একটি লিখিত অভিযোগ পাঠ করেন ব্যবসায়ী আফজাল হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়। গত ৪ জুন সকালে  ব্যবসায়ী জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহু মূখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আসলে কোনো কিছু বুঝেউটার আগেই প্রতিপক্ষের লোকজন তার উপর দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা রড দিয়ে হামলা করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনায় ছাতক থানায় মামলা নং ১৪ তাং ০৬-০৬-২০২৬ দায়ের করেন।তিনি মাথায় আঘাত জনিত কারণে এখন চোখেও ঝাপসা দেখছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি
গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের ভেরাজ পুর গ্রামের আমুর মিয়ার ছেলে মতিউর রহমান, রামপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে নূর হোসেন একই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে বদর উদ্দিনের বিরুদ্ধে  ছাতক থানা,সুনামগঞ্জের পুলিশ সুপার ও সিলেটের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রতিপক্ষের প্রাণনাশের হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহা,ব্যবসায়ী শামসুদ্দিন, ভৈরব দাস,সিল্টু দে,দিলোওয়ার হোসেন, আব্দুর রহমান, অচিন্ত পোদ্দার, টিটন দাস,বাপ্পন দাস,বিজয় দাস,পাপ্পু,জুনেদ আহত, মোশাহিদ খান, জুনাইদ খান,বানু মালাকার, রাকিব আলী, জলিল মিয়া,কালা মিয়া,আয়না মিয়া  প্রমূখ।

সংবাদ সম্মেলন স্থলে বিপুল সংখ্যক ব্যবসায়ী গণের উপস্থিতি বেড়ে যাওয়ায় সকল ব্যবসায়ী গণ ঐক্য বদ্ধ হয়ে হামলা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ব্যবসায়ীরা বলেন অবিলম্বে হামলা কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good