০২ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে পুলিশের অভিযানে ৭ চোর গ্রেফতার
ছাতকে পুলিশের অভিযানে ৭ চোর গ্রেফতার
৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার ||
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের অভিযানে চুরি মামলার আলামত ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ তদন্তে প্রাপ্ত ৭জন আসামী গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-০৩(০৩)২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী
মোঃ জামিরুল (২৫), পিতা-মৃত আমির হোসেন, মোঃ কাজল মিয়া (৩০),পিতা-মোঃ হিরা মিয়া,আছরব আলী (৩৪), পিতা মৃত তুতু মিয়া, মোঃ রাজ্জাক (২৫), পিতা-তেরা মিয়া, সাং চরেরবন্দ। মোঃ জাহিদ হাসান (২২), পিতা-সৈয়াদুর রহমান,
সাং-দিঘলী চাকলপাড়া,মোঃ মারুফ (২৮),পিতা-মৃত হাবিব উল্লাহ, সাং-চরেরবন্দ ,মিলন মিয়া (৪০), পিতা-মৃত ছানা মিয়া,
সাং-চরেরবন এ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান
জানান,গ্রেফতার ৭ জনকে সোমবার আদালতে সোপর্দ করা
হয়েছে। শহরে চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আতংকিত। গত মাসের ২০ তারিখ রাতে শহরের কালি বাড়ি রোডস্থ যমুনা ইলেক্ট্রনিক্সের পরিবেশক বিশিষ্ট ব্যবসায়ী একলাছ খান জানান তার দোকানের চালার টিন কেটে চুরেরা ডুকে কয়েকটি এন্ড্রএড মোবাইল, নগদ টাকা ও দামি পণ্য নিয়ে যায়। ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা.আফছার উদ্দিন জানান বাজারে চুরের উপদ্রুপ বেড়ে গেছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন। আমার নিজ প্রতিষ্টান সহ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্টানে চুরি হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছেন।
Good news
Good