১৩ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে তাতিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালিকের ইন্তেকাল

১৩ অগাস্ট, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে তাতিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালিকের ইন্তেকাল

ছাতকে তাতিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালিকের ইন্তেকাল।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার বাসিন্দা ও তাতিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লি ব্যবসায়ী হাজী আব্দুল খালিক ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার আছরের নামাজের পর তাতিকোনা শাহী ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে মহল্লার পঞ্চায়ীতি কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন। 

জানাজা নামাজে উপস্থিত ছিলেন ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, এডভোকেট রেজাউল করিম, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, সাবেক পৌর কাউন্সিলর দিলোওয়ার হুসাইন, সাবেক ফুটবলার মুজিবুল হক লিটু,মরহুমের ছেলে বাবর আহমদ, মোশাররফ হোসেন, আফজাল হোসেন, জাকির হোসেন প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news