১২ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / শিক্ষা

দেশজুড়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

১১ অগাস্ট, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: দেশজুড়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন ও তাদের উৎসাহিত করতে দেশব্যাপী তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন জেলা, মহানগর ও সাংগঠনিক শাখা। আজ ১০ আগস্ট (সোমবার) রেজাল্টের পরপরই এ সংবর্ধনার আয়োজন করে শাখাগুলো।

কুড়িগ্রাম জেলা, কুমিল্লা মহানগর, বড়লেখা শহর সাংগঠনিক থানা, বগুড়া মহানগর, ঢাকা মহানগর পূর্ব ও পশ্চিম, হবিগঞ্জ জেলা, সাতক্ষীরা শহর, টাঙ্গাইল জেলা, ফরিদপুর শহর এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণসহ বিভিন্ন শাখায় এসব সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মহানগর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল মোহাইমেন।

ঢাকা মহানগর পূর্ব শাখার অনুষ্ঠানে শাখা সভাপতি ইমদাদুল হক মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সংবর্ধনায় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কবিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

এদিকে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ মার্ক অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের তাৎক্ষণিক শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলার পক্ষ থেকে মুহতারাম জেলা সভাপতি ভাই।

অনুষ্ঠানগুলোতে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা যায়। বিভিন্ন আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্রশিবিরের স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049