১১ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

এসএসসিতে ঢোলারহাট মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয়ের কেউ পাস করেনি

১১ অগাস্ট, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: বিদ্যালয়ের ছবি

 

আহসান হাবিব রুবেল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এ বছর বিদ্যালয়টি থেকে মোট পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ফল প্রকাশের পর দেখা যায়, তাদের সবাই অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির এ বছরের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ২০১০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয় এবং ২০২৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। বর্তমানে বিদ্যালয়ে সাতজন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুহিয়া-পল্লী বিদ্যুৎ সড়কের পাশেই বিদ্যালয়টির অবস্থান। দূর থেকেই চোখে পড়ে বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো। বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায়। কেউ কেউ টিনের ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিল। মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পরও বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি বলে জানা গেছে।
একসঙ্গে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস না করায় বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা এবং এসএসসি পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
অভিভাবকরা বলছেন, শুধু পরীক্ষার্থীদের দায়ী না করে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো, পাঠদান পদ্ধতি ও একাডেমিক তদারকির বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা দরকার। আগামী বছর যেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ফলাফলের উন্নতি সম্ভব বলে মনে করছেন তারা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news