০৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

দীর্ঘ ৭ বছর পরে হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট থানা-পুলিশ!তবে

০৪ মে, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে দীর্ঘ ৭ বছর পরে উদ্ধারকৃত অপহরণ ও হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুন এর ছবি ও মামলার প্রক্রিয়াধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস-বাংলাদেশ পুলিশ সদস্যদের ছবি।

আশ্চর্য হলেও ঘটনা সত্য। দীর্ঘ ৭ বছর পরে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম ১৭ বছর বয়সী টগবগিয় তরুনী আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট থানা-পুলিশ।

থানাসূত্র ও মামলার তদন্তকারীর মাধ্যমে জানা গেছে, অপহরণ ও হত্যার মামলাটি গত ৭ বছর আগে ভোলাহাট থানায় মামলাটি করেন, উদ্ধারকৃত আয়েশা খাতুনের মা আদুরী বেগম। দীর্ঘ ৭ বছর পরে অনেক কাঠখড় পুড়িয়ে ও বিশেষ ধরণের অভিযান চালিয়ে ঐ মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ কামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ তারিখে রাজশাহী আলুপট্টি হতে ভোলাহাটে আসা বিআরটিসিতে ভিকটিম আয়েশাকে তদন্ত অফিসারের  সোর্সের মাধ্যমে খবর পেয়ে ভোলাহাট বিআরটিসি কাউন্টার থেকে উদ্ধার করেন।

মামলার তদন্তকারী এসআই বলেন, দীর্ঘদিন ধরে মৃত বলে জানা অপহরণ ও হত্যা মামলার ভিকটিমকে জীবিতাবস্থায় উদ্ধার করে আমি ও এলাকাবাসীসহ বিশেষ করে আয়েশার মা ও বাবা…মেয়েকে পেয়ে খুশি। এরপর মামলার কাগজপত্রাদীর কাজ শেষে বাদী মা আদুরী বেগম ও তার পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান।  

এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের অনুভূতি জানতে চাইলে তিনি জানান, অপহরণ ও হত্যা মামলার ভিকটিম দীর্ঘ ৭ বছর পরে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আমি ও থানার সকলেই খুশি। সে সাথে আমি এ থানায় জয়েন্ট করেছি মাত্র কয়েকমাস। আমার জয়েন্টের পরে জ্বালানী তেলের চোরাচালানের সাড়ে ৮ হাজার লিটার তেলসহ একটি "লড়ি" ও ৬ ভুটভুটি ও ভ্যান জব্দ করে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। সামনে ঈদুল আজহা'কে সামনে রেখে গতকাল রোববার (০৩ মে ২০২৬) থানায় সকল নাইটকোচ কাউন্টার মালিকগণকে ডেকে তাদের প্রতি সুনির্দিষ্ট মতামত বিনিময় ও পরামর্শ গ্রহণ করা হয়েছে। যাতে পবিত্র ঈদুল আজহায় এলাকার মানুষ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদের ঈদ আনন্দ-বিনোদন করতে সমস্যায় পড়তে না হয়।

ঘটনার বিবরণে তিনি আরো লিখিত জানান, গত ইংরেজি ৩১/০৫/২০১৯ তারিখ সময় দুপুরে ভিকটিম মোছাঃ আয়েশা খাতুন (১৭) পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোসাঃ আদুরী বেগম সাল খালে আলমপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ সে পিতার বাড়ি হইতে নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজি করিয়া ভিকটিমকে না পাওয়ায় পরবর্তীতে ভিকটিমের মাতা আদরি বেগম বিজ্ঞ আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন, সি আর মামলা নং ৯৫/২০২৩, ধারা-৩৬৪/৩০২/১০৯ পেনাল কোড, উক্ত মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নাম্বার ১৯৯/২০২৪(ভোলা) যাহা ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে। 

দীর্ঘদিন তদন্তের পর ইংরেজি ০৩/০৫/২০২৬ তারিখ রাত্রে আনুমানিক ০৮:১৫ ঘটিকায় ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার সামন থেকে  উক্ত ভিকটিম আয়েশাকে উদ্ধার করা হয়। ভিকটিম কে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে বলে জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good