২৮ ফেব্রুয়ারী, ২০২৬
জুয়েল রানা,
ছবি: ঈদ উপহার প্রদান
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াল মানবিক সংগঠন একশন ফর আন্ডারপ্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)।
শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ঈদকে সামনে রেখে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহেলা পারভীন পূর্ণী-র উদ্যোগে এলাকার নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবি, লুঙ্গি, থ্রি-পিস ও শাড়ি। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়—এই লক্ষ্যেই ছিল আয়োজনটি।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসা-র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠন-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন এবং রক্ত বিষয়ক সম্পাদক আছাদ তুহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার পেয়ে খুশি উপকারভোগীরা জানান, এমন মানবিক উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
আয়োজকরা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য, আর ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
ধন্যবাদ 🌸💚
Good news