৩১ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসেনের মায়ের ইন্তিকাল, শোকের ছায়া এলাকায়

৩০ মার্চ, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: জানাযা নামাজ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারাপুষা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার শুরা ও কর্মপরিষদের সদস্য এবং নাগরপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল হোসেনের মমতাময়ী মা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জীবদ্দশায় তিনি ছিলেন স্নেহময়ী মা, পরোপকারী ও ধর্মপ্রাণ নারী।তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বাদ আসর বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদিন, সাবেক এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ,নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সকলেই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেনআল্লাহ যেন মরহুমার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন। আমিন।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news