০২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০১ সেপ্টেম্বর, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

"করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে প্রবল বর্ষণ উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে গফরগাঁও উপজেলা পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের ছাত্র জনতা, নারী,পুরুষ অংশ নেন।

সকাল ৬টায় গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টায় গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-১০ গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে পুরো পৌর এলাকার বিভিন্ন সড়ক শ্লোগানে মুখর হয়ে ওঠে। র‌্যালিটি দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে গফরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মক্তিযোদ্ধা শেখ মো. ইসাহাক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুর রহমান নান্নু, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন, গফরগাঁও উটজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোঃ খুররম, গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক ইমন, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন, গফরগাঁও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল আলম পাপ্পু প্রমুখ।

আলোচনা সভায় গফরগাঁও উপজেলা, পৌর ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলের ভূমিকা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তৃণমূলের নেতাকর্মীদের নতুন জাগরণের সুযোগ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার দেখানো পথে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে দলের নেতাকর্মীদের আত্মনিয়োগের আহ্বান জানান বাচ্চু।

বাচ্চু বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরা, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে এবং স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য বাচ্চু।

সভায় নেতারা আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বানও জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচিতে গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ছাড়াও গফরগাঁও উপজেলা , দক্ষিণ গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর মৎস্য পোনা অবমুক্তকরণ এবং মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে গফরগাঁও উপজেলা  দক্ষিণ গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।

Related Article