০৭ সেপ্টেম্বর, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: ঘাটাইলে ‘A+ সংবর্ধনা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বক্তারা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারে আরও সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তবে এ অর্জনকে ভবিষ্যতের বৃহত্তর সাফল্যের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ ও নেতৃত্বগুণ অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত জ্ঞানচর্চা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, আজকের কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাবে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঘাটাইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।