১৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গণেশপুর ইউনিয়নে ভিজিএফের চাল পেল ২১৮৮ দরিদ্র পরিবার

১৫ মার্চ, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: ভিজিএফের চাল দিচ্ছেন চেয়ারম্যান বাবুল চৌধুরী

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে ইউনিয়নের তালিকাভুক্ত ২ হাজার ১৮৮টি দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবার এই সহায়তা পেয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে গণেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের আওতায় প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সচিব এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাল নিতে আসা উপকারভোগীরা জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে পরিবার নিয়ে ঈদ উদযাপনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে এই চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম চলছে এবং ইউনিয়নের সব কার্ডধারীর হাতে আজকের মধ্যেই চাল পৌঁছে দেওয়া হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good