১১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

হরিণাকুণ্ডুতে নতুন ইউএনও যোগদানের প্রতিবাদে মানববন্ধন

৩১ অক্টোবর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া ইউ,এন,ও কে হরিণাকুণ্ডুতে বদলির প্রতিবাদে মানব বন্ধন।

 জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ বাগেরহাট শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারকে হরিণাকুণ্ডু উপজেলায় বদলীর প্রতিবাদে গত বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার দোয়েল চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 

সচেতন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে আবু হুরায়রা, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, মোহাম্মদ রায়হান, নাঈম, রুহুল আমীন, মাহফুজুর রহমান প্রমুখ।

বৈষম্য বিরোধী নেতৃবন্দ বক্তব্যে   বলেন জুলাই গনঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নেওয়া, দূর্নীতি, চাঁদাবাজি ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের মত অনৈতিক অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলার ইউএনও সুদীপ্ত কুমার সিংহ। 

ফ্যাসিষ্টদের দোসর ইউএনও সুদীপ্ত কুমার সিংহ হরিণাকুণ্ডতে যোগদান করলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

Related Article