জাতীয়
হরিণাকুণ্ডুতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৫
সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: বিতরণ ছবি
আজ বিকেল ৩টায় হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার ও ১টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব বি,এম,তারিক-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব শিউলি রাণী ও ঝিনাইদহ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ও উপজেলা পরিষদের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ। উল্লেখ্য পারফলসি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাগর আলি সহ আরও ১২ জন প্রতিবন্ধী হুইল চেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে তারা খুব খশি। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।