১৬ Jun, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: নবগঠিত কক্সবাজার জেলা হিন্দু মহাজোট কমিটি
বাংলাদেশ হিন্দু মহাজোটের কক্সবাজার জেলা শাখার নতুন আংশিক কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১০ জুন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও মুখপাত্র পলাশ কান্তি দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন আংশিক কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির পদাধিকারীরা হলেন—
সভাপতি: পলাশ সুশীল
মুখপাত্র: কাজল কান্তি দে
সাধারণ সম্পাদক: সাংবাদিক শিপন পাল (শিক্ষানবীশ আইনজীবী)
যুগ্ম সাধারণ সম্পাদক: বিশিষ্ট ব্যবসায়ী বিবেক কান্তি পাল
সাংগঠনিক সম্পাদক: সাংবাদিক সুজন চক্রবর্তী
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: সবুজ কান্তি শীল (আয়কর আইনজীবী)
আইন বিষয়ক সম্পাদক: রাজীব দাশ রাজু (শিক্ষানবীশ আইনজীবী)
যুগ্ম আইন বিষয়ক সম্পাদক: পরিধন কান্তি দে (শিক্ষানবীশ আইনজীবী)
সাংস্কৃতিক সম্পাদক: লালন পাল
অর্থ সম্পাদক: বিকাশ কান্তি রুদ্র (শিক্ষানবীশ আইনজীবী)
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলার হিন্দু সমাজের অধিকার, ঐক্য, কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও অধিকার সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি পলাশ সুশীল বলেন, "বাংলাদেশ হিন্দু মহাজোটের কক্সবাজার জেলা শাখাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করব। জেলার হিন্দু সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন পাল বলেন, "আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও কার্যকর জেলা কমিটি হিসেবে কাজ করতে চাই।" তিনি আরও বলেন, "সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক ঐক্যকে ভিত্তি করে হিন্দু সমাজের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাব।"
Good news
Good