২৯ এপ্রিল, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি
কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সুরাইয়া আক্তার সুইটি (১৬৮০১) কে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিসিএস (প্রশাসন) কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটিকে কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়ন করে তাঁর চাকুরী স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়।
সরকারের উপসচিব সুরাইয়া আক্তার সুইটি বর্তমানে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অধীনে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ ইনচার্জ পদে দায়িত্ব পালন করছেন। সুরাইয়া আক্তার সুইটি বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের সাবেক পরিচালক মো: লুৎফুর রহমান এর সহধর্মিণী। সুরাইয়া আক্তার সুইটি কক্সবাজার জেলা পরিষদের প্রথম মহিলা প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আল মারুফ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একান্ত সচিব পদে যোগ দিয়েছেন।
Good news
Good