২৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার সাগরতীরে কানায় কানায় পূর্ণ

২৭ সেপ্টেম্বর, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার সমুদ্র সৈকত

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার কানায় কানায় পূর্ণ । বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল সবখানে মানুষ আর মানুষ। এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মেতেছেন আনন্দ-উল্লাসে। তাতে, সাগরতীর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। আর ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় সতর্ক রয়েছে লাইফ গার্ড কর্মীরা।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা। কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল, সবখানে মানুষ আর মানুষ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে এসব মানুষ।

 

শুধু সুগন্ধা পয়েন্ট নয়; কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, শৈবাল, কলাতলী সব পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণে এসে এসব মানুষ মেতেছেন নোনাজলে সমুদ্রস্নান, জেড স্কী, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। একই সঙ্গে প্রিয় মুহুর্তগুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে।

 

ঢাকা বনানী থেকে আসা পর্যটক ইমন মাহমুদ বলেন, “সাগর উত্তাল আছে। তারপরও খুব মজা হচ্ছে। কারণ বন্ধুরা সবাই মিলে এসেছি, খুবই উপভোগ করছি সাগর।”

 

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক রমিজ রেজা বলেন, “কক্সবাজার ভ্রমণে আসতে আলাদা কোন উপলক্ষ্য লাগে না। যখনই মন খারাপ থাকে, তখনই কক্সবাজারে ছুটে আসি। কয়েকদিন সাগর, পাহাড়, কাঁকড়ার বিচরণ ও নৌকার সৌন্দর্য উপভোগ করে ফিরে যায়। কক্সবাজার আসলে প্রশান্তি খুঁজে পাওয়া যায়।”

 

পর্যটক শিরিন শিলা  বলেন, “সাগর খুবই উপভোগ করি। তাই স্বামীকে নিয়ে কক্সবাজার ছুটে এসেছি। এখানে জেড স্কী, বিচ বাইক, ছবি তোলা আর নোনাজলে সমুদ্রস্নান করে আনন্দ-উচ্ছ্বাস করছি।” 

বিপুল সংখ্যক পর্যটকের আগমনে চাঙ্গা সাগরপাড়ের ব্যবসা। সাগরপাড়ের ফটোগ্রাফার থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে যেন ব্যস্ততার শেষ নেই।

বিচ বাইক চালক রাসেল চৌধুরী বলেন, “বিপুল সংখ্যক পর্যটক এখন কক্সবাজার সমুদ্রসৈকতে। এসব পর্যটকদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছে। এতে আমাদের ব্যবসা হচ্ছে। কারণ শুক্রবার পর্যটক আসবে এই আশায় বসে থাকি আর পর্যটক এসেছে আয়ও হচ্ছে।”

ঝিনুক ব্যবসায়ী মোহাম্মদ কামাল বলেন, “পর্যটকরা বালিয়াড়িতে এসে দোকানে আসছে। তারা শামুক-ঝিনুক, পার্লের সামগ্রী কেনাকাটা করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার ওপরে বেচাবিক্রি হয়েছে।” 

সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত। তাই সমুদ্রস্নানে পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। সতর্ক অবস্থানে রয়েছে লাইফ গার্ড কর্মীরা।

সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী মোঃ রুহুল আমিন বলেন, লাখেরও বেশি পর্যটক এখন কক্সবাজার সমুদ্রসৈকতে। তাদের বেশির ভাগ পর্যটকই সমুদ্রস্নান করছে। কিন্তু সাগর উত্তাল, ঢেউয়ের তীব্রতাও বেশি। এতো মানুষের নিরাপত্তা দেয়া মুশকিল। তারপরও ৩টি পয়েন্টে সার্বক্ষনিক নজরদারি বাড়ানো হয়েছে। চেষ্টা করে যাচ্ছি, সমুদ্রস্নানে পর্যটকদের নিরাপদে রাখা।

এদিকে সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good