২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার শহরে অভিযানে ড্রিংকিং ওয়াটার ও সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা

১৪ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার শহরে অভিযান চলাকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম নেতৃত্ব দেন।

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে কউক।

গতকাল বুধবার এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

তিনি বলেন, অভিযান পরিচালনা করে দুটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং দুটি সুপারশপকে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, রিয়েল ড্রিংকিং ওয়াটারকে দেড় লাখ টাকা এবং লাবনী পয়েন্ট মোড়ের নূর সুপারশপ ও পিএমকে সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সানজিদা বেগম বলেন, ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই সনদ হালনাগাদকরণ এবং সুপারশপ দোকানের মালিককে বিএসটিআই ও আমদানিকারকের লোগো সংবলিত পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য নিশ্চিত করেন, অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে অন্যান্য ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সুপারশপ দোকানের মালিকদেরও সতর্ক করা হয়েছে যেন তারা ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য নিশ্চিত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good