১০ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারের উখিয়া সীমান্তে ব্যাগে মিললো ৪ লাখ ৮০ হাজার ইয়াবা

১৫ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: বিজিবি'র হাতে আটককৃত ইয়াবা

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানিয়েছে, তারা মিয়ানমার থেকে বড় মাদক চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্য পেয়েছিল।

এরপর বিজিবির একটি দল কাটাখাল এলাকায় অবস্থান নেয়। বৃহস্পতিবার রাতে সাতজন মিয়ানমার নাগরিক মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটায় মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে।’
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good